Monday, March 9, 2026

Sukesh Chandrasekhar : প্রতা*রণার দায়ে জেলে, তবু পায়ে দেড় লাখের চপ্পল এখনও !

Date:

Share post:

তছরুপের দায়ে জেলে রয়েছেন অভি*যুক্ত, কিন্তু পরিপাটি জীবনযাত্রার বিলাসিতা রয়ে গেছে সেই আগের মতোই। আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলেই ভাইরাল সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। দেশের অন্যতম ‘সেলিব্রেটি কনম্যান’ আপাতত শ্রীঘরে। দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে। তিনি আপাতত মান্ডোলি জেলে (Mandoli Jail) রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাই*রাল সেই জেলের সিসিটিভি ফুটেজ। আর তাতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

 

নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য নামী ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিতেন সুকেশ বলে অভিযোগ। পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও একাধিকবার তলব করেছেন তদন্তকারী অফিসারেরা। এই প্রসঙ্গে জ্যাকলিন ও তাঁর পরিবারের সদস্যদের বহু নামী দামি উপহার সুকেশ দিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। সেই অভিযোগ তোকে আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলের ভেতরে দেখে অবাক হয়েছেন প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে , সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ। জেলের ভেতরে এইরকম এলাহি ব্যবস্থার কথা কল্পনাও করতে পারছেন না নেটাগরিকরা। যদিও জেলের ভেতরের সিসিটিভি ফুটেজ কী করে এভাবে বাইরে এল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

spot_img

Related articles

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...