Friday, April 3, 2026

শুটিং শেষে আংটি বদল করলেন রূপাঞ্জনা !

Date:

Share post:

শুটিং ফ্লোরেই প্রথম দেখা। তারপর একজন অপরজনকে চেনা। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর কেটে গেছে প্রায় সাড়ে চার বছর। এবার আংটি বদল করে ‘পরিণতি’ দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। অঙ্গীকার নিলেন সবসময় একে অপরের পাশে থাকবেন।

আরও পড়ুন:Entertainment : রানির সন্তানকে খুঁজতে নরওয়ে পৌছলেন অভিনেতা অনির্বাণ !

২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তারপর একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী। শুটিং ফ্লোরেই রাতুলের সঙ্গে পরিচয় হয়। ভালোলাগা কবে যে ভালোবাসায় পরিণত হয় তা বুঝতে পারেননি দুজনের কেউই।এবার দার্জিলিং-এ পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিং শেষ করে আংটি বদল করলেন দুজনে। সাক্ষী ছিল রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ান।
রূপাঞ্জনা, রাতুলের থেকে ৬ বছরের বড়। বয়স যে ভালবাসার ক্ষেত্রে কখনও বাধা হতে পারে না তা মনে প্রাণে বিশ্বাস করেন তাঁরা। বিশ্বাস করেন বন্ধুত্বে। তাই আংটি বদলের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, ‘‘সত্যি প্রেমের গল্পে কখনও সমাপ্তি হয় না৷ একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটি বদল, এনগেজড।’’

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...