Saturday, April 4, 2026

কার্শিয়াংয়ে উল্টে গেল টয়ট্রেন

Date:

Share post:

ফের উল্টে গেল টয়ট্রেন (Toy Train)। শুক্রবার দুপুরে কার্শিয়াংয়ের (Kurseong) কাছে উল্টে যায় ট্রেনটি। স্থানীয় গোথেলস স্কুলের (Goethals Memorial School) নিকটবর্তী একটি বাকের কাছে ঘটে দুর্ঘটনা। তবে হতাহতের কোনো খবর মেলেনি। সূত্রের খবর, কোনো যাত্রী বা রেলকর্মী কেউই ছিলেন না ট্রেনটিতে। ইঞ্জিনটি খারাপ থাকায় তিনধারিয়া ওয়ার্কশপে (Tindhariya workshop) মেরামতির জন্য সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে উল্টে যায় সেটি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায় পর্যটকদের (Tourists) মধ্যে। পরে শুধুমাত্র ইঞ্জিন উল্টে যাওয়ার খবর পাওয়া গেলে উত্তেজনা কমে। সাময়িকভাবে এলাকায় যানজটের সৃষ্টি হলেও ইঞ্জিন তুলে নেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এর আগেও বহুবার টয়ট্রেন উল্টে গেছে উত্তরবঙ্গে (North Bengal)। কুয়াশা ও বরফ থাকার কারণে অনেক সময় পিছলে যায় ট্রেন। তবে সমতলের তুলনায় পাহাড়ে ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনার সম্ভাবনাও থাকে কম।

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...