Monday, April 6, 2026

জনপ্রিয় হওয়ার মা*রণ নেশা! ম*র্মান্তিক পরিণতি দুই বন্ধুর

Date:

Share post:

কম বয়সেই জনপ্রিয় হওয়ার মারণ নেশা। ফের রিল (Reel) বানাতে গিয়ে দিল্লির (Delhi) কান্তিনগর উড়ালপুলের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে তারা দুই বন্ধু। মৃতদের নাম বংশ শর্মা (Bangsho Sharma) (২৩) এবং মনু (Manu) (২০)। বংশ বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র এবং মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) স্নাতকস্তরের পড়ুয়া।

স্থানীয় সূত্রে খবর, চলন্ত ট্রেনের সামনে ভিডিও রিল বানানোর সখ ছিল দুজনের। আর সেকারণেই বুধবার বিকেলে দুই বন্ধু দিল্লির কান্তিনগর উড়ালপুলের নিচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিল। দ্রুত গতিতে ট্রেন ছুটে আসতেই লাইনের পাশে দাঁড়িয়ে রিল বানাতে শুরু করে দুই বন্ধু। কিন্তু রিল বানাতে তারা এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে ট্রেন আসলেও সময়মতো সরতে পারেননি কেউই। আর তার জেরেই ঘটে যায় বড় দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দুজনেই। পরে স্থানীয়রাই রেল পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুজনের মোবাইল ফোনও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বংশের দুটি ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট ছিল। একটিতে পরিচয় ছিল ভিডিও ক্রিয়েটর হিসেবে এবং অন্যটিতে নিজেকে রাজনীতিক বলে দাবি করেছিল সে। বংশের ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক ভিডিও।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...