Saturday, April 4, 2026

ভেজা*লের দৌরাত্ম্য আটকাতে কড়া পদক্ষেপ নবান্নের !

Date:

Share post:

খাবারের গুণগত মান পরীক্ষা নিয়ে এবার আরও সতর্ক রাজ্য সরকার (Government of West Bengal)। কোনও ভাবেই যাতে ভেজাল কারবারিদের (Fraudsters)দৌরাত্ম্য আটকাতে এবার কড়া মনোভাব দেখাল নবান্ন (Nabanna)। শনিবার নবান্নে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর (CS Harikrishna Dwivedi) নেতৃত্বে খাদ্য সুরক্ষা (Food safety) নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি এক বৈঠক হয়। সেখানে জানান হয় এবার থেকে রাজ্যে আরও ১৬টি মিলিয়ে মোট ৩০টি ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার ঘুরবে। এর আগে ১৪ টি মোবাইল ফুড সেফটি ল্যাবরেটরি (Mobile Food Safety Laboratory) ছিল, তার সঙ্গে নতুনভাবে যুক্ত হল আরও ১৬ টি। নিয়মিত দোকানহাট বাজারে নজরদারি চালানো হবে বলে নবান্ন সূত্রে খবর।

স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই খাবারের গুণগত মান পরীক্ষার দিকে জোর দিয়েছে। খাদ্য সুরক্ষার মাপকাঠিতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ বর্তমানে ৫ নম্বর স্থানে রয়েছে। এদিনের বৈঠকে এই বিষয়ের উপর জোর দেওয়ার কথাই বলেন মুখ্যসচিব। দুগ্ধজাত সামগ্রীর উপর কতটা ভেজাল মেশান হচ্ছে তা পরীক্ষা করে দেখা আবশ্যক বলে স্বাস্থ্য ভবনের তরফে জানান হয়। প্রতি বছর দুটো করে বৈঠক হয় । এই বৈঠকে খাদ্য সুরক্ষা নিয়ে রাজ্য স্তরে যে উপদেষ্টা কমিটি রয়েছে তার সকল সদস্যই ছিলেন বলে জানা যায়। গত বছর এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি খাদ্যের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা বিভাগ। এইদিকে নজর দিয়ে কড়া পদক্ষেপ করেছে সরকার। বিগত ৯ মাসে জরিমানা ও লাইসেন্স ফি বাবদ ১২ কোটি টাকা সরকারি খাতে জমা পড়েছে বলে জানা যাচ্ছে। যত সময় যাচ্ছে তত ভেজাল খাবার খেয়ে শারীরিক অসুস্থতার সংখ্যা বাড়ছে। এই বিষয়ে পুলিশকেও কড়া নজরদারি চালাতে বলেছে নবান্ন।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...