Monday, April 13, 2026

সাগরদিঘি উপনির্বাচন: শুরুতেই বিজেপি-কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

Date:

Share post:

সাগরদিঘি উপনির্বাচনের শুরুতেই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল। যদিও উভয়েই মানতে নারাজ।অন্যদিকে,সামসাবাদের বুথে তৃণমূল প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন:জয়ের মার্জিন কত? সাগরদিঘিতে আজ উপনির্বাচন
সোমবার নির্দিষ্ট সময় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ।সামসাবাদ হাইস্কুলের বুথের বাইরে থাকা রাজ্য পুলিশকে সরিয়ে দেন বিজেপি প্রার্থী। এরপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বুথে ঢুকে পড়েন বলেই অভিযোগ।তাঁর দাবি, বুথের ২০০ মিটারের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে রাজ্য পুলিশ ঢুকে পড়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকা যায় বলে দাবি করেন বিজেপি প্রার্থী।

এদিকে, হোসেনপুরের ২১০ এবং ২১১ বুথে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে।কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। এমনকি তাঁর বিরুদ্ধে মিছিল করে প্রচার করারও অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া ওঠে। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মানতে নারাজ কংগ্রেস প্রার্থী।উল্টে তিনি বলেন, “পুলিশ দিয়ে প্রথমে আটকানোর চেষ্টা করেছিল। পারেনি।তাই এখন বলছে আমি বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছি।”

 

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...