Saturday, April 4, 2026

দিল্লি ক‍্যাপিটালসের অনুশীলনে চোট পেলেন বাংলার উইকেটরক্ষক

Date:

Share post:

আসন্ন আইপিএল-এর জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দল। সেরকমই প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি ক‍্যাপিটালস। কলকাতায় তিন দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার এই প্রস্তুতি শিবিরের ছিল শেষ দিন। আর শেষ দিনে ঘটে গেল বড় দু*র্ঘটনা। অনুশীলনে চোট পান বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

অনুশীলনে স্পিনারের বিরুদ্ধে কিপিং করতে গিয়ে বাঁ চোখের নীচে আঘাত পান অভিষেক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা এখন স্থিতিশীল। এর আগে গত মাসে যখন দিল্লির প্রস্তুতি শিবির হয়েছিল কলকাতায়, সেখানে ট্রায়ালে এসেছিলেন অভিষেক পোড়েল। আর এবারের শিবিরের তিন দিনই ছিলেন অভিষেক। ঋষভ পন্থ আসন্ন আইপিএল থেকে ছিটকে যাওয়ায় আপাতত উইকেটরক্ষক খোঁজার প্রক্রিয়া চলছে দিল্লির। এই প্রস্তুতি শিবির হচ্ছে খোদ দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে।

আরও পড়ুন:দাবায় ফের সাফল্য বাংলার, একাদশতম গ্র‍্যান্ড মাস্টার হলেন সায়ন্তন দাস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...