Saturday, June 13, 2026

বাড়তি পেনশনের সুবিধা পেতে আবেদনের সময়সীমা বাড়াল বাড়াল কেন্দ্র

Date:

Share post:

অতিরিক্ত পেনশনের জন্য আবেদনের সময়সীমা ৬০ দিন বাড়াল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EFO)। এর আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল কর্মচারী পেনশন যোজনা অর্থাৎ EPS সদস্য এবং তাঁদের নিয়োগকর্তারা যৌথভাবে অতিরিক্ত পেনশনের জন্য আবেদন করতে পারবেন ৩ মার্চ পর্যন্ত। তবে সেই আবেদনের সময়সীমা আরও বাড়ানো হল।

এর আগে ২০২২ সালের ৪ নভেম্বর ইপিএফওকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বেশি পেনশনের সুবিধা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে সদস্যদের চার মাস দিতে হবে। সেই চার মাসের সময়সীমা শেষ হচ্ছিল ৩ মার্চ। তবে সেই আবেদলের মেয়াদ আরও বাড়ানো হল। একইসঙ্গে শীর্ষ আদালত কর্মচারী পেনশন সংশোধন যোজনা ২০১৪ বহাল রেখেছিল। তার আগে ২০১৪ সালের ২২ শে আগস্ট EPS সংশোধনে পেনশনযোগ্য বেতনের সীমা মাসিক ৬৫০০ টাকা থেকে মাসিক ১৫০০০ টাকা করেছিল। এছাড়া সদস্য এবং তাঁদের নিয়োগকর্তাদের EPS-এ প্রকৃত বেতনের ৮.৩৩ শতাংশ রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে একটি নয়া প্রক্রিয়া চালু করেছে ইপিএফও। যে প্রক্রিয়ার মাধ্যমে এমপ্লয়িজ পেনশন স্কিমের(Employees Pension Scheme) আওতায় গ্রাহক এবং তাঁদের নিয়োগকারীর যৌথভাবে বেশি পেনশনের জন্য আবেদন করতে পারবেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...