Friday, June 26, 2026

নিশীথেকাণ্ডে দলীয় কো*ন্দল ঢাকার চেষ্টা বিজেপির, মামলা দায়েরের অনুমতি

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়৷এই হামলার ঘটনায়  বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীকোন্দলের এই ঘটনা ধামাচাপা দিতে বিজেপি হাই কোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে।বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত শনিবার। কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়  রাজ্য বিজেপি৷  হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। বিজেপির তরফে মামলা দায়ের করা হলে, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ।

উল্লেখ্য, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনহাটায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছালে সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁকে কালো পতাকা দেখান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায়  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷ নিশীথকাণ্ডে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...