Saturday, April 4, 2026

প্রবল তুষারপাত, সাদা বরফের চাদরে ঢাকলো সান্দাকফু

Date:

Share post:

সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত (Snow fall)। সাদা চাদরে ঢাকল সান্দাকফু-সহ (Sandakphu) দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চল। এক স্নিগ্ধ সৌন্দর্যের মুগ্ধ পর্যটকরা। ১৬ বছর পর এমন তুষারপাতের অভিজ্ঞতার সম্মুখীন হল সান্দাকফু। ছড়িয়ে পড়েছে মিহি বরফের গুঁড়ো। আর তা দেখে উল্লাসে ফেটে পড়লেন পর্যটকরা।

অসময়ে বরফের খোঁজ পেয়ে দার্জিলিংয়ে (Darjeeling) থাকা সমস্ত পর্যটকরা রওনা দিয়েছেন সান্দাকফুর উদ্দেশ্যে। উত্তর ও পূর্ব সিকিম (Sikkim) জুড়েও শুরু হয়েছে তুষারপাত। লাচেন (Lachen), ছাঙ্গু লেক (Changu Lake), নাথুলা-সহ (Nathula) সিকিমের একাধিক জায়গা হয়ে পড়েছে বরফাবৃত। সূত্রের খবর, পর্যটকদের সুরক্ষার্থে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

দক্ষিণে যখন গরম বাড়ছে, উত্তরে তখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষ লগ্নেই গরম পড়তে চলেছে কলকাতায়। পূর্বাভাস মিললে মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...