Saturday, April 4, 2026

আরও ‘নিরাপদ’ জঙ্গল সাফারি! পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য

Date:

Share post:

পর্যটকদের জঙ্গল সাফারির ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার জঙ্গলে যাওয়া পর্যটকদের জন্য বিমা চালুর কথা ভাবনাচিন্তা করছেন রাজ্যের বন দফতরের শীর্ষ কর্তারা। জঙ্গল সাফারিতে গিয়ে গত শনিবারই বড়সড় দুর্ঘটনার শিকার হতে হয় পর্যটকদের। অনেক ক্ষেত্রে প্রাণনাশের মর্মান্তিক খবরও সামনে আসে। আর সেসব বিষয় থেকেই শিক্ষা নিয়ে এবার পর্যটকদের জন্য বিমা চালুর কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের তাড়ায় পর্যটক বোঝাই জঙ্গল সাফারির গাড়ি উল্টে যায়। গুরুতর জখম হন পাঁচ পর্যটক সহ মোট ৭ জন। দুর্ঘটনার খবর মুহূর্তে রাজ্যের বন দফতরের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছয়। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বন দফতরের উত্তরবঙ্গের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির আধিকারিকরা বনপ্রাণীদের গতিবিধির উপর কড়া নজর রাখবে।

এছাড়া বনমন্ত্রী পর্যটকদের উদ্দেশে জানিয়েছেন, বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা একেবারেই উচিত নয়। বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা রুখতে কী পদক্ষেপ করা যায়, তাও দেখা হচ্ছে। সমস্ত বিষয়ে আলোচনা করতে মার্চ মাসের শুরুর দিকেই বনমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন।

 

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...