Wednesday, June 24, 2026

দেখা হল না প্রথম ছবির রিলিজ! অকালপ্রয়াণ দক্ষিণী পরিচালকের

Date:

Share post:

সম্ভাবনাময় এক অভিনেতা এবং পরিচালককে হারাল দক্ষিণী সিনেমা জগৎ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার প্রয়াত হন মালয়ালম পরিচালক জোসেফ মনু জেমস (Joseph Manu James)। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। সামনেই মুক্তির অপেক্ষায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’ (Nancy Rani)।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন কেরলের এরনাকুলামের এক বেসরকারি হাসপাতালে। তাঁকে সেটে ফেরাতে আপ্রাণ চেষ্টা করেছিল চিকিৎসকমহল। কিন্তু এর মধ্যেই ধরা পড়ে হেপাটাইটিস। সেই ধাক্কাই আর সামলানো যায়নি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

শিশু শিল্পী হিসাবে কাজ করেছিলেন একটি ছবিতে। কিন্তু অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মনু। কয়েকটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর মন দেন নিজস্ব পরিচালনার কাজে। প্রথম ছবির নাম দেন ‘ন্যান্সি রানি’। আহানা কৃষ্ণা (Ahaana Krishna) ও অর্জুন অশোকান (Arjun Ashokan) অভিনীত সেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। ছবির মুক্তি দিন গোনার অপেক্ষা। কিন্তু তার আগেই মৃত্যুর দেশে পাড়ি দিলেন তরুণ পরিচালক। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ মালয়ালম চলচ্চিত্র জগৎ।

পরিচালকের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন অভিনেতা শ্রীনিবাসন, লাল, লেনা, ইন্দ্রণ। তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন ‘ন্যান্সি রানি’র নায়িকা আহানা কৃষ্ণা।

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...