Saturday, April 4, 2026

খারাপ ফর্ম রাহুলের, বিরাট বার্তা মহারাজের

Date:

Share post:

খারাপ ফর্মের কারণে বেশ সমালোচনার সামনে পড়েন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই। ধারাবাহিকতার অভাব, এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও রান পাননি রাহুল। এরপরই অজিদের বিরুদ্ধে রাহুলকে তৃতীয় টেস্টে বসিয়ে দেওয়ার কথা ওঠে। আর এবার রাহুলকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলার যে প্রত্যাশা, তা পূরণ করতে না পারলে সমালোচনা শুনতেই হবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “যদি আপনি ভারতের হয়ে রান না করেন, তখন আপনাকে সমালোচনা শুনতেই হবে। কেএল রাহুল একা নন, এর আগে অনেককেই শুনতে হয়েছে।”

কিন্তু এত ব্যর্থতা সত্ত্বেও কেন রাহুলকে রাখা হয়েছে প্রথম একাদশে? এই নিয়েও সৌরভ মুখ খোলেন। মহারাজ বলেন, “খেলোয়াড়দের উপরে চাপের সঙ্গে অনেক বেশি নজরদারি রয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে রাহুল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ ও অধিনায়ক কি মনে করেন সেটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে কেএল রাহুলের প্রতিভা ও মান নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “উনি পারফর্ম করেছেন, কিন্তু আপনি ভারতের হয়ে খেলা একজন টপ অর্ডার ব্যাটারের থেকে আরও অনেক কিছু আশা করবেন। কারণ প্রত্যাশার জায়গাটা অনেক উঁচুতে রয়েছে।”

আরও পড়ুন:আল নাসেরের হয়ে গোল করছেন, নতুন ক্লাব নিয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...