Tuesday, June 23, 2026

ফের ভূ*মিকম্পে কাঁপল তুরস্ক! ক্ষ*তিগ্রস্ত বেশ কিছু বাড়ি

Date:

Share post:

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও কাটেনি। চলছে উদ্ধারকাজ। তারই মধ্যে সোমবার আবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের জেরে ভেঙে পড়েছে বেশ কিছু ক্ষতিগ্রস্ত বাড়ি। মৃত্যু হয়েছে এক জনের।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

জানা গেছে,কম্পনের জেরে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। ২৪টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। ইয়েসিলিউর্ট অঞ্চলের একটি বহুতলের ধ্বংস্তূপের নীচে বাবা ও মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মালটিয়া অঞ্চলে ধ্বংস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৩ ব্যক্তিকে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর থেকে শতাধিক বার ‘আফটার শক’-এ কেঁপে উঠেছে তুরস্ক এবং সিরিয়া। দু’দেশের বিস্তীর্ণ এলাকা এখন শুধুই ধ্বংসস্তূপ। রাষ্ট্রপুঞ্জের অনুমান, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে ২ লক্ষ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও অন্তত হাজার পঞ্চাশেক বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান ত্রাণকর্মীদের। ধ্বংসস্তূপের নীচ যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও হিসাব নেই।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...