Saturday, April 4, 2026

জন্মদিনে গিরিশ-আবেগে মাতল মঞ্চ !

Date:

Share post:

কলকাতার গিরিশ মঞ্চে (Girish Mancha) পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত হল নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ১৮০তম জন্মবার্ষিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Sashi Panja)। অনুষ্ঠানে উঠে আসে নট-নাট্যকার-কবি গিরিশচন্দ্র ঘোষের স্মৃতিচারণা। ১৮৭২ সালে তিনিই প্রতিষ্ঠা করেন প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশানাল থিয়েটার। বেশকিছু জনপ্রিয় নাটক রচনা ও পরিচালনা করেন। এমনকি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁকে বিশেষ স্নেহ করতেন। ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে নিয়মিত দেখতেন তাঁর নাটক। মন্ত্রী ডাঃ শশী পাঁজা এদিনের অনুষ্ঠানে বলেন, “গিরিশচন্দ্র ঘোষ আমাদের আবেগের সঙ্গে জড়িত। আমি গর্বিত, যে অঞ্চলের আমি বিধায়ক, সেই অঞ্চলেই অবস্থিত তাঁর বাড়ি। ”

১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্ম গিরিশ ঘোষের । বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান। অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করেন সুরঞ্জনা দাশগুপ্ত (Suranjana Dasgupta)। স্মারক বক্তৃতায় তীর্থঙ্কর চন্দ সহজ সরল ভাষায় অতীত এবং বর্তমান সময়ের নাটকের কথা তুলে ধরেন। প্রসঙ্গক্রমে উঠে আসে যাত্রার কথাও উঠে আসে। প্রেক্ষাগৃহ ছিল প্রায় পূর্ণ। দর্শকাসনে উপস্থিত ছিলেন মনোজ মিত্র, মেঘনাদ ভট্টাচার্য, রজতাভ দত্ত প্রমুখ নাট্য ব্যক্তিত্ব। শেষে মঞ্চস্থ হয় নাটক ‘নটী বিনোদিনী’। নিবেদনে স্মরণিক বেঙ্গালুরু।

আরও পড়ুন- আপাতত স্থগিত ডিএলএড পরীক্ষা, কী বলছে পর্ষদ

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...