Saturday, June 20, 2026

ফের অস্ত্রোপচার বুমরাহর, আইপিএল পাওয়া যাবেনা তাকে : সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না যশপ্রীত বুমরাহর। এক সর্বভারতী ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী পিঠের চোটের অস্ত্রোপচার হতে চলেছে বুমরাহ-র। যার ফলে আসন্ন আইপিএল-এর পাশাপাশি বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে খেলার সম্ভবনা নেই বুমরাহ-এর।

এদিন একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট-এর রিপোর্ট অনুযায়ী, বুমরাহকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন বুমরাহ। যার ফলে অস্ত্রোপচার হলে আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরাহ-এর। এছাড়াও তাদের রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে ফিট করে তোলা। অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেটের আসর।

গত বছর জুলাই মাসে পিঠে ব‍্যাথার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। সেই শুরু, তারপর থেকে মাঠের বাইরে তিনি। গত বছর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে পাওয়া যায়নি ভারতীয় বোলারকে। গতবছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেওয়া হয়েছিল বুমরাহকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাব করছেন তিনি।

আরও পড়ুন:ফিফার বর্ষসেরা একাদশে মেসি-এমবাপে-হাকিমি, নেই নেইমার-মার্টিনেজ-রোনাল্ডো

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...