Saturday, June 20, 2026

Entertainment : অ*সুস্থ প্রভাত রায়, মুখ ফেরাল টলিউড !

Date:

Share post:

টলিউডের বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)গুরুতর শারীরিক সমস্যায় আপাতত সরকারি হাসপাতালে (Government Hospital)ভর্তি। উচ্চ রক্তচাপ (Hypertenson)জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ‘ শ্বেত পাথরের থালা’র পরিচালককে। স্ত্রী বিয়োগের পর থেকে বাড়িতে কার্যত একাই থাকেন পরিচালক। গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না। রবিবার পরিস্থিতির অবনতি হলে পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) ও প্রেমেন্দুবিকাশ চাকী (Premendu Bikash Chaki)মিলে হাসপাতালে ভর্তি করেন তাঁকে। খবর শুনেই হাসপাতালে যান ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। কিন্তু তিনি ছাড়া টলিউডের আর কেউ ‘ লাঠি’ হয়ে দাঁড়াল না পরিচালকের পাশে।

টালিগঞ্জের একাধিক তারকার জন্মদাতা তিনি। তাঁর হাত ধরেই একটা সময় তরুণ মজুমদার পরবর্তী সিনে ভাবনা পর্দায় দেখতে ছুটে যেতেন দর্শক। মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের নিখাদ বাঙালিয়ানাকে দর্শকের কাছে তুলে ধরতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলি, সায়ন্তিকা- এদের প্রত্যেককেই বড়পর্দার সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগেই টলিউড যে তাঁকে প্রাপ্য সম্মান দেয় নি সেই কথা প্রকাশ করে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবারে তাঁর অসুস্থতার পর বাস্তবিকই দেখা গেল সেই ছবি। হাতে গোনা কয়েকজন ছাড়া পরিচালকের পাশে কেউ নেই।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...