Friday, April 3, 2026

অ্যা*ডিনো ভাই*রাস স*তর্কতায় অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য দফতরের, কী আছে নির্দেশিকায়

Date:

Share post:

রাজ্যজুড়ে অ্যাডিনো ভাইরাস নিয়ে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পরে অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর (Health Department)।

একনজরে নির্দেশিকা-

• সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা ‘এআরআই’ ক্লিনিক।
• সরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা খোলা ক্লিনিক।
• মেডিক্যাল কলেজে আউটডোরের বাইরেও আলাদাভাবে খোলা হবে ক্লিনিক।
• জরুরি বিভাগে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন।
• কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে।
• ২৪ ঘণ্টা হেল্পলাইনও খোলা হবে।
• এমনকী কোভিডের সময় ব্যবহৃত ভেন্টিলেটর প্রয়োজনে ব্যবহার করা হবে শিশুদের জন্যও।

ভিড় থেকে শিশুকে দূরে রাখার পাশাপাশি শিশুদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। হাসপাতালের সুপারের অনুমতি ছাড়া জেলা থেকে রেফার নয়- বলে নির্দেশিকায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের ৫টি হাসপাতালকে শিশু-চিকিৎসার হাব হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিসি রায় হাসপাতাল
ন্যাশনাল মেডিক্যাল কলেজ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
বাঁকুড়া মেডিক্যাল কলেজ
মালদহ মেডিক্যাল কলেজ

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) শিশুদের চিকিৎসার জন্য ২৫টি বেড চালু করা হয়েছে। পরিস্থিতি দেখে সংখ্যা বাড়িয়ে ৫০টা পর্যন্ত করা হতে পারে। এই নির্দেশিকায় বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...