Monday, April 6, 2026

তৃতীয় টেস্টে রাহুল না গিল? মুখ খুললেন শাস্ত্রী

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই কে এল রাহুলের। শতরান নেই, ধারাবাহিকতাও নেই। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও ব‍্যাট হাতে ব‍্যর্থ ভারতীয় দলের এই তারকা ওপেনার। এরপরই দাবি ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বসানো হোক রাহুলকে। সেই জায়গায় সুযোগ দেওয়া হক শুভমন গিলকে। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বললেন গিলকে সুযোগ দেওয়া হক।

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” শুভমন গিল এই মুহুর্তে খুব ভালো ছন্দে রয়েছে। এবং ও রান করুক বা না করুক, ফর্মের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, ওর সুযোগ পাওয়া উচিত।”

শাস্ত্রী আরও বলেন, শুভমন গিলের অন্তর্ভুক্তি দলের সংমিশ্রণ বা পরিকল্পনাকে প্রভাবিত করবে না। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে ভারতের।

গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন গিল এবং তারপরে আগের মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে দুর্দান্ত দ্বিশতরান করেছিলেন। এছাড়াও এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন তিনি। তাই তৃতীয় টেস্টে গিলকেই চাইছে ক্রিকেট মহল।

আরও পড়ুন:ফের বাজিমাত মেসির, ফিফার বর্ষসেরা ফুটবলার লিও

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...