Monday, April 6, 2026

উপাচার্য নিয়োগ: রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠকে জট কাটার ইঙ্গিত

Date:

Share post:

রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বৈঠক করলেন সাতটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত মিলেছে এই বৈঠকে। ছিলেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বৈঠকে ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈনও। সেখানে তিনি মেয়াদ ফুরানো ওই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। পাশাপাশি, স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তাবেও রাজ্যপাল তথা আচার্য সায় দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, মেয়াদ শেষ হওয়ায় ওই উপাচার্যরা রাজ্যপালের হাতে নিয়ম মেনে পদত্যাগপত্র তুলে দিয়েছেন। তাঁদের অনুরোধ করা হয়েছে আরও তিনমাস কাজ চালিয়ে যেতে। সেই সময়ের মধ্যে আইন মেনে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপাচার্য নিয়োগের কাজ করা হবে। এব্যপারে রাজ্যপাল নিজের পরামর্শ দিয়েছেন। এদিকে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনোও সমস্যা নেই বলেও শিক্ষামন্ত্রী দাবি করেছেন। তিনি বলেন যেকোনও পর্বই হোক না কেন, যদি কোনও পর্ব থেকে থাকে তা অতীত। রাজভবন, নবান্ন, বিকাশভবন একই সূত্রে কাজ করছে।

রাজ্যপাল বলেন, শিক্ষাকে যাবতীয় দ্বন্দের বাইরে রাখতে হবে। একদা শিক্ষা ও সংস্কৃতির জন্য বাংলা সর্বত্র পরিচিত ছিল। সেই যুগকে আবার ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ করতে সবথেকে বড় ভূমিকা হবে শিক্ষার। সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। উপাচার্যরা তাই নিজে থেকে এগিয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু তাঁরা সবাই বিজ্ঞ মানুষ। তাই আমি তাঁদের অনুরোধ করেছি, আপাতত তিন মাসের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...