Monday, April 13, 2026

মঙ্গলের পরে বুধেও শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী, উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা

Date:

Share post:

মঙ্গলের পরে বুধবারও। মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা (History Exam)। নবান্ন যাওয়ার পথে ল্যান্সডাউনে ইউনাইটেড মিশনারি ফর গার্লস স্কুলে গিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া পড়ুয়াদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখে উল্লাসে ফেটে পড়ে পরীক্ষার্থীরা। অনেকে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। প্রশ্ন কেমন হয়েছে- জানতে চান মমতা। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে হাত মেলাতে আর সেলফি তুলতে রীতিমতো প্রতিযোগিতা পড়ে যায়। অল্প সময় থেকেই বেরিয়ে আসেন মমতা।

মঙ্গলবারও নবান্ন যাওয়ার পথে হঠাৎ ভবানীপুর গার্লস স্কুলে হাজির হন মমতা। পরীক্ষার্থীরা তখন শেষ মুহূর্তে বইয়ের পাতায় একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। সেই সময়েই তাদের ভীতি কাটাতে পাশে দাঁড়ান তিনি। পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে দেখা গিয়েছে তাঁকে।

 

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...