Tuesday, March 31, 2026

ইন্টারনেট বন্ধে বিশ্বে টানা পাঁচ বছর শীর্ষে ভারত !

Date:

Share post:

সামাজিক, রাজনৈতিক অস্থিরতাসহ নানান কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান সবার আগে। একবার দুবার নয়, বিশ্বে টানা পাঁচ বছরের মতো অতি জরুরি পরিষেবা বন্ধে শীর্ষস্থানে থাকার রেকর্ড গড়েছে ভারত।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা অ্যাক্সেস নাউ জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে ভারত।

বিশ্বব্যাপী ২০২২ সালে ১৮৭ বার ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি নথিভুক্ত করেছে অ্যাক্সেস নাউ। যার মধ্যে ৮৪টি ছিল ভারতে। এরমধ্যে শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল ভারত।

জম্মু ও কাশ্মীরে, ওই একই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বা দু মাসের মধ্যে, একের পর এক ১৬ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আর রাজস্থানে বিভিন্ন অনুষ্ঠানে ১২ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৭ বার ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।২০২১ সালে, কৃষক আন্দোলনের সময়, নয়াদিল্লিতে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। সেই বছর, বিশ্বব্যাপী মোট ৩০ হাজার ঘণ্টা ইন্টারনেট বন্ধ ছিল।এর ফলে ৫.৪৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪০ হাজার ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর সাথে সারা বিশ্বে ইন্টারনেট বন্ধের কারণে ৫.৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির নিরিখে ভারত ছিল বিশ্বে তৃতীয়। ২০২১ সালে, ভারতে ১ হাজার ১৫৭ ঘন্টা ইন্টারনেট বন্ধ ছিল।

রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৬ সাল থেকে একটানা ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। বর্তমানে, টেলিকম পরিষেবার অস্থায়ী সাসপেনশন রুলস, ২০১৭-এর অধীনে ইন্টারনেট বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...