Sunday, May 17, 2026

প্রয়াত ১৩ গোলের রেকর্ডধারী কিংবদন্তী জাঁ ফঁতে

Date:

Share post:

থাকলেন শুধু ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই হিসেব নব্বই দশকে বেড়ে ওঠা প্রজন্মের। যাঁদের কাছে ইন্টারনেট ছিল না। ক্লিক করলেই খেলার জগৎ হাতের মুঠোয় আসেনি।ইউরোপের ক্লাব ফুটবল তখনো এত জনপ্রিয় হয়ে ওঠেনি। যাবতীয় আগ্রহ বিশ্বকাপ ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই আগ্রহ মেটাতে গিয়ে কিশোর চোখগুলো বারবার চারটি নামে আটকে গেছে—পেলে, ডিয়েগো মারাদোনা, জাঁ ফঁতে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

এই চার কিংবদন্তীর দুজন পেলে আর মারাদোনা আগেই ইহলোক ত্যাগ করেছেন। আজ চলে গেলেন জাঁ ফঁতে। রয়ে গেলেন বেকেনবাওয়ার।

ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাঁ ফঁতে-র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ফুটবল জীবনে ‘গোলমেশিন’ নামে বিখ্যাত ছিলেন ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। যা আজও একটি বিশ্বকাপের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। দীর্ঘ ৬৫ বছর পরও এই নজির বিশ্বের আর কোনও ফুটবলার ভাঙতে পারেননি।
জাতীয় দলের জার্সিতে ২১ ম্যাচে ৩০টি গোল করেছেন ফঁতে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্স ফুটবল দলের অপরিহার্য সদস্য। ক্লাব ফুটবলেও প্রচুর গোল করেছেন ফঁতে। তিনি সবথেকে বেশি খেলেছেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। টানা ছ’মরশুম। এই সময়ে ১৩১ ম্যাচে ১২২টি গোল করেছেন। ফরাসি লিগে সব মিলিয়ে ২০০ ম্যাচে ১৬৫ গোল করেছেন ফঁতে।

চোটের জন্য মাত্র ২৮ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হন। অবসরের পরেও ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। এক বছর ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন তিনি। মরক্কো জাতীয় দলকেও কোচিং করিয়েছেন। এছাড়া পিএসজির মতো নামী ক্লাবেরও কোচ ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ফিফা।

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...