Saturday, April 4, 2026

নাগেরবাজারের বহুতলে আ*গুন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল

Date:

Share post:

ফের শহর কলকাতায় (Kolkata) বিধ্বংসী আগুন। বুধবার দুপুরে দমদমের (Dumdum) নাগেরবাজার (Nagerbazar) এলাকার ডায়মণ্ড সিটির (Diamond City) বহুতলে (High Rise Building) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দুপুর ৩টে নাগাদ নাগেরবাজারের ডায়মণ্ড সিটির ১৬ তলায় আগুন লাগার ঘটনা নজরে আসে বাসিন্দাদের। সেখান থেকেই গলগল করে বেরতে থাকে কালো ধোঁয়া। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (Fire Brigade)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে বহুতলের ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে দমকল বাহিনী। তাদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বিল্ডিংয়ে আগুন লেগে থাকতে পারে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তিনি।

ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে আবাসনের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসির মেশিনের উপর থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ওই ফ্ল্যাটের অন্যান্য জানলা দিয়েও বেরিয়ে আসছে কালো ধোয়া। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ১০টি ইঞ্জিন। তবে আগুনের ভয়াবহতা দেখে ডায়মণ্ড সিটির বাসিন্দাদের ধারণা আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসতে পারে। আপাতত ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। বাইরে থেকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ল্যাডার ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে।

ডায়মণ্ড সিটির বাসিন্দারা জানিয়েছেন, বুধবার দুপুর ৩টে নাগাদ ডায়মণ্ড সিটির ১৬ তলায় আচমকাই আগুন লেগে যায়। ঘটনায় সেখানে বসবাসকারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...