Monday, April 6, 2026

ভিনদেশীদের হাতে হারানিধি ফিরিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC

Date:

Share post:

তাঁরা অতিথি। এসেছেন নেপাল থেকে। আর কলকাতা শহরে পা দিয়েই বিপত্তি। হারিয়ে গিয়েছিল সাধের দামী I Phone। ভিনদেশীদের হাতে দ্রুত হারানিধি ফিরিয়ে দিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC সৌভিক চক্রবর্তী (Souvik Charaborty)।

বুধবার, দেড়টা নাগাদ সৌভিক যখন এমজিআরডি-তে টহল দিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তি উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছেন। তাঁকে জিজ্ঞাসা করে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি জানাতে পারেন ওই ব্যক্তির নাম কুশল শর্মা। তিনি এদিন সকালেই নেপাল থেকে সপরিবারে কলকাতায় এসেছেন। তাঁরা হাওড়া ফুলবাজারে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ট্যাক্সি থেকে নামার পরে কুশল লক্ষ্য করেন, যে ভুলে তাঁর আই ফোনটি ট্যাক্সির ভিতরেই ফেলে রেখেছেন। তার সমস্ত মূল্যবান নথির পাশাপাশি তাঁর কলকাতার সব যোগাযোগ ও স্থানীয় ঠিকানা-সহ গুরুত্বপূর্ণ বিবরণ ফোনে সংরক্ষিত ছিল। ফলে ফোনটি হারানোয় তিনি দিশেহারা হয়ে পড়েন।

সৌভিক জিজ্ঞাসা করায় কুশল জানান, তিনি শুধুমাত্র ট্যাক্সির শেষ ৪টি সংখ্যা এবং ড্রাইভারের বর্ণনা মনে করতে পারছেন। সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাস ট্যাক্সিটি খুঁজে বের করতে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেন। বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সির চালকের সন্ধান পাওয়া যায়। টেলিফোন ভবনের কাছে ছিলেন। গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে ফেরেন। সেই গাড়ির পিছনের সিটের নীচ থেকে ফোনটি মেলে। এত কম সময়ে হারানিধি ফিরে পেয়ে অভিভূত কুশল শর্মা এবং তার স্ত্রী। সৌভিককে অন্তর থেকে ধন্যবাদ জানান তাঁরা। জানান, কলকাতা তাঁদের হৃদয়ে আনন্দের শহর হিসেবে থেকে যাবে।

আরও পড়ুন- ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে নাগেরবাজারের বহুতলের আ*গুন  

 

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...