Wednesday, April 8, 2026

ময়দানে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির দে*হ! হাতে কামড়ের দাগ

Date:

Share post:

বয়স আনুমানিক ৫০ বছর। মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি। নাক ও মুখে সাদা ফেনা। ডান হাতের তালুতে কামড়ের দাগ। পাশে একটা লাল ব্যাগে দুটো জলের বোতল। কিছুটা দূরেই পড়ে রয়েছে একটি প্লাস্টিকের প্যাকেট। তাতে সাদা ট্যাবলেটের পাতা। ডাকলেও কোনও সাড়াশব্দ নেই।

আরও পড়ুন:কলকাতায় এখনই বন্ধ হচ্ছে না হু*ক্কা বা*র, পুরসভার আবেদন নাকচ হাইকোর্টে

ঠিক এমন অবস্থাতেই মঙ্গলবার সন্ধ্যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ময়দান চত্বর থেকে উদ্ধার করে পুলিশ।দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে ওই মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। বুধবার রাত পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয়ও জানা যায়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসার পরেই রহস্যের কিনারা করা যাবে বলে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি পড়ে ছিলেন ব্রিগেড প্যারেড ময়দানের পূর্ব দিকে, ইলিয়ট পার্কের দেওয়ালের পাশে। ওই জায়গায় অনেকেই মাদকজাত দ্রব্য সেবন করতে আসেন বলে দীর্ঘদিনের অভিযোগ। মাঝে মাঝে পুলিশ সেখানে হানা দিয়ে নেশাগ্রস্তদের গ্রেফতারও করে। ওই এলাকাটি ময়দান থানার অন্তর্গত।পরে থাকা ট্যাবলেট ও জলের বোতল দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যাক্তিও মাদক সেবনের উদ্দেশেই এসেছিস।তবে হাতের তালুতে প্রাণীর কামড়ের দাগ দেখে পুলিশের অনুমান, ব্যাক্তিটিকে সাপ বা বিষধর কোনও প্রাণী কামড়েছিল। যার জেরে ব্যাক্তিটি মারা গেছে।

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...