Tuesday, February 24, 2026

বিজেপি যেন ‘টাকার গদি’, আয়ের নিরিখে ফের দেশের ধনী দল ‘পদ্ম’

Date:

Share post:

বার্ষিক আয়ের নিরিখে ফের দেশের ধনী দলের তকমা পেল বিজেপি(BJP)। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দেশের ৮ টি জাতীয় দলের মোট রোজগার প্রায় ৩৩০০ কোটি। এর মধ্যে শুধু বিজেপির বার্ষিক আয় ২০০০ কোটি টাকা। চমকপ্রদভাবে এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে তৃণমূলের(TMC) নাম। তৃতীয় স্থানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের(Congress) নাম।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ ADR-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে দেশের ৮টি জাতীয় দলের মোট রোজগার ছিল ৩২৮৯.৩৪ কোটি টাকা। এর মধ্যে স্রেফ বিজেপির রোজগার ছিল ১৯১৭.১২ কোটি টাকা। এই তালিকায় সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল রোজগার ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃণমূলের থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। ওই বছর কংগ্রেসের রোজগার ছিল ৫৪১.২৭ কোটি টাকা। রিপোর্ট বলছে ওই বছর ইলেক্টরাল বন্ডের (Electoral Bond) মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রোজগার বেড়েছে প্রায় ১২ গুণ। আয়ের পাশাপাশি খরচও বেড়েছে ঘাসফুল শিবিরের। ২০২০-২১ অর্থবর্ষে যেটা ছিল ১৩২ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা।

পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির রোজগার বেড়েছে প্রায় ১৫৫ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির রোজগার ছিল ৭৫২.৩৩ কোটি, ২০২১-২২ অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে ১৯১৭.১২ কোটি টাকা। কংগ্রেসের রোজগার একবছরে বেড়েছে ৭৯ শতাংশ। তবে রোজগার বাড়ার নিরিখে সবচেয়ে বড় চমক দিয়েছে তৃণমূলই। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তৃণমূলের রোজগার ছিল ৭৪.৪১ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবর্ষে বেড়ে ৫৪৫ কোটি ৭৫ লক্ষ টাকা এর বেশিরভাগটাই এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। উল্লেখ্য, রাজনৈতিক দলে তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনতে ইলেক্টরাল বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। এর মাধ্যমে চাঁদা আদায় পুরোপুরি বৈধ এবং স্বচ্ছ। ফলে এক বছরে স্বচ্ছতার সঙ্গেই আয় বাড়ল তৃণমূলের।

spot_img

Related articles

বাংলার নির্ধারিত সময়ে SIR শেষ করতে প্রয়োজনে ভিনরাজ্যের বিচারক নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের!

এসআইআর (SIR) নিয়ে মঙ্গলবারের সকালে জরুরি ভিত্তিতে সুপ্রিম শুনানি (Supreme Court hearing)। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ...

AI সামিটে জামা খুলে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট (AI Impact Summit 2026) চলাকালীন জামা খুলে বিক্ষোভকাণ্ডে (Shirtless protest) গ্রেফতার করা হল যুব কংগ্রেসের...

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...