Monday, April 6, 2026

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি, জানাল আসানসোল আদালত

Date:

Share post:

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডিকে প্রশ্ন করেছিল কেন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জেরা করা হচ্ছে না! উত্তরে ইডি জানিয়েছিল দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছে অনুব্রত। কিন্তু রাউস অ্যাভিনিউ আদালত স্পষ্টই বলে, সেই মামলায় দিল্লি হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালত সেই মর্মে আর্জি জানায়। বৃহস্পতিবার তাতে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

আরও পড়ুন:আরও স্লিম হলেন জেলবন্দি অনুব্রত, কত কমল ওজন!

গরু পাচার মামলায় যৌথ ভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি।জানা গিয়েছে, আগামিকাল অর্থ্যাৎ শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। একই মামলায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত তথা অনুব্রতের এক সময়ের দেহরক্ষী সহগল হোসেন রয়েছেন তিহাড় জেলে।তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

এর আগে, গত বছরের শেষে গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনে সায়ও দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলায় অনুব্রতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তিনি ছিলেন দুবরাজপুর থানায়। শিবঠাকুরের সেই অভিযোগের পর অনুব্রতর দিল্লি যাত্রা স্থগিত হয়ে যায়।

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...