Tuesday, June 23, 2026

বিশ্বাস ভেঙেছে শাহরুখ পত্নী গৌরী খান! জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের

Date:

Share post:

বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। লক্ষ্নৌয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন যশবন্ত। তাঁর অভিযোগ, সময়মতো টাকা দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

আরও পড়ুন:Entertainment : শাহরুখের সঙ্গে অভিনয় করেই অবসরের সিদ্ধান্ত অভিনেত্রীর !

গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিরও। যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে তাঁদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ-পত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, যে হেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, গৌরী খান। তাই বিশ্বাসভঙ্গের দায় তাঁকেও নিতে হবে।
প্রসঙ্গত, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খান। যদিও সম্প্রতি এর সঙ্গে তিনি যুক্ত কিনা সেবিষয়ে মুখ খোলেননি। তবে আইনি বিপাকে গৌরী পড়ায় শাহরুখের ওপর এর কতটা প্রভাব পড়বে তা সময় বলবে।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...