Friday, June 26, 2026

Entertainment : শাহরুখের সঙ্গে অভিনয় করেই অবসরের সিদ্ধান্ত অভিনেত্রীর !

Date:

Share post:

বলিউডে (Bollywood) পা দিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা (Nayantara)। শাহরুখ খানের (Shahrukh Khan)বিপরীতে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ‘ জওয়ান’ (Jawan)সিনেমায় পাঠানের বিপরীতে কাজ করবেন নায়িকা। কিন্তু হঠাৎ এমন কী হল যার জন্য অভিনয় ছাড়ার ঘোষণা করলেন অভিনেত্রী? দক্ষিণী ছবির (South Indian Movie) এই মুহূর্তের এক নম্বর নায়িকা নয়নতারা, স্বেচ্ছায় সিনে জগত থেকে অবসর নিচ্ছেন। কিং খানের সঙ্গেই প্রথম এবং শেষ বারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁকে।

দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা শাহরুখ খানের সঙ্গে কাজ করার পরই কেন সিনেমা ছাড়ার ঘোষণা করলেন, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বলিউডে কাজ করতে গিয়ে এমন কোনও অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে যার জেরে এই সিদ্ধান্ত? নয়নতারা বলছেন, এই সিদ্ধান্তের কারণটা নিতান্তই ব্যক্তিগত। এর সঙ্গে সিনে জগতের কোনও সম্পর্ক নেই।

আসলে ২০২২ সালে নিজের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেত্রী। পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করার পর গত বছর অর্থাৎ ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের মা হয়েছেন নয়নতারা। এবার নিজের স্বামী সন্তানদের নিয়েই সুখে সংসার করতে চান তিনি। নয়নতারাকে শেষ বার দেখা গিয়েছিল অশ্বিন সারভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডি অভিষেক হতে চলেছে। কিন্তু সেখানেই পেশাগত জীবনের ফুলস্টপ টেনে দিলেন সুপারস্টার নয়নতারা।

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...