Friday, June 26, 2026

রাজনীতিকে ‘আলবিদা’ ইয়েদুরাপ্পার! বিদায়ী ভাষণের প্রশংসা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) আগে গেরুয়া শিবিরে জোর ধাক্কা। শুক্রবার রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। এদিন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিধানসভায় বিদায়ী ভাষণ দিতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, এটি একটি বিরল মুহূর্ত। আমি আর বিধানসভায় (Assembly) আসব না। আগামী দিনে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি বিজেপির (BJP) জন্যই কাজ করে যাবেন বলেও এদিন আশ্বস্ত করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তবে এদিন কর্ণাটক বিধানসভায় নিজের অবসরকালীন ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, যদি ঈশ্বর আমাকে ক্ষমতা দেন পরের নির্বাচন পর্যন্ত, আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে বিজেপি আসে ক্ষমতায়। যেমনটা আপনারা জানেন যে, আমি জানিয়েছি, আমি আর ভোটে লড়ছি না, তবে যে পদ ও সম্মান আমাকে নরেন্দ্র মোদি ও পার্টি দিয়েছে, তা আমি জীবনেও ভুলব না। ইয়েদুরাপ্পার ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) টুইট করেন, বিজেপির কর্মী হিসাবে, আমার মনে হয় এই ভাষণ খুবই উৎসাহব্যাঞ্জক। এতে আমাদের পার্টির বিধি প্রকাশিত হয়েছে। এটা দলের বাকি কর্মীদের আরও উদ্বুদ্ধ করবে।

তবে ইয়েদুরাপ্পা আগেভাগেই জানিয়েছিলেন তাঁর গড় হিসেবে পরিচিত শিমোগা জেলার শিকারিপুরা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর ছেলে। প্রবীণ বিজেপি নেতার এমন মন্তব্য সামনে আসার পর থেকে সংসদীয় রাজনীতি থেকে তাঁর অবসরের সম্ভাবনা জোরাল হয়। আর শুক্রবার নিজের বিদায়ী ভাষণে জনগণের থেকে নিজের ছেলের জন্য সমর্থন চেয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আমি অনুরোধ করছি, যেভাবে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন, আমার মতো একইভাবে বিজয়েন্দ্রকেও (Vijayendra) সমর্থন করুন। আমাদের নিশ্চিত করতে হবে সে যেন ১ লক্ষের বেশি ভোটে জেতে।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...