Monday, April 13, 2026

জেএনইউতে ধর্না দিলেই ২০ হাজার টাকা জরিমানা! নয়া আচরণবিধি নিয়ে বিতর্ক

Date:

Share post:

ফের শিরোনামে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।এবার প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘তুঘলকি’ আচরণবিধি । কার্যত পড়ুয়াদের মুখবন্ধ করতে উঠেপড়ে লেগেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন:জেএনইউতে সংঘর্ষ নিয়ে তীব্র নিন্দা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির
এবার আর বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না দিতে পারবে না পড়ুয়ারা। জেএনইউ কর্তৃপক্ষের নয়া আচরণবিধিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না দিলেই ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে পড়ুয়াকে। আর কোনও পড়ুয়া যদি হিংসাত্মক কোনও ঘটনায় জড়িয়ে পড়েন, তবে তাঁর জরিমানার অঙ্ক ৩০ হাজার হতে পারে। এমনকি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বহিষ্কার করাও হতে পারে পড়ুয়াকে। কেড়ে নেওয়া হতে পারে তাঁর যাবতীয় শিক্ষাগত শংসাপত্র।

বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রসঙ্গে ১৭টি ‘গুরুতর অপরাধে’র কথা বলা হয়েছে। তার মধ্যে আছে অবৈধ জমায়েত, জোরপূর্বক হস্টেল দখল করে রাখা, বিশ্ববিদ্যালয় চত্বরে অশালীন এবং আপত্তিকর শব্দ বলা কিংবা লেখা ইত্যাদি। নয়া বিধিতে এও বলা হয়েছে যে, সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে যে অভিযোগপত্র তৈরি হবে, তার একটা প্রতিলিপি তাঁর অভিভাবকের কাছেও পাঠিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের পড়ুয়া তো বটেই, আংশিক সময়ের পড়ুয়াদের জন্যও প্রযুক্ত হবে এই বিধি।

কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কার্যনির্বাহী সমিতি দীর্ঘ আলোচনার ভিত্তিতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আইনি একটি প্রক্রিয়ার জন্য নয়া বিধির একটা খসড়া তৈরি করা হয়েছে মাত্র।এখনও কোনওকিছু চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের দাবি, গত ৩ ফেব্রুয়ারি থেকেই নয়া বিধি চালু হয়ে গিয়েছে।

 

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...