Friday, April 3, 2026

বাড়িতে ছিল অ্যাডমিট কার্ড, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল নেতা

Date:

Share post:

সিট পড়েছে গরলগাছা হাই স্কুলে (Garalgacha High School)। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে এসেই মাথায় হাত মাধ্যমিক পরীক্ষার্থী হাফিজা খাতুনের (Hafiza Khatun)। সে বুঝতে পারে তাড়াহুড়োয় অ্যাডমিট কার্ডটা (Admit card) বাড়িতেই ফেলে এসেছে। পরীক্ষা শুরু হতে অপেক্ষা তখন সামান্য কিছুক্ষণ। কান্নায় ভেঙে পড়ে হাফিজা। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন গরলগাছা হাই স্কুলের হেড মাস্টারমশাই। তিনি যোগাযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা এবং হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের (Subir Mukherjee) সঙ্গে। সুবীরবাবু দ্রুততার সঙ্গে সহকর্মীদের নিয়ে পৌঁছে যান হাফিজার গ্রামের বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে পৌঁছে যান স্কুলে। যথাসময়ে তা পৌঁছয় হাফিজার বেঞ্চে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া শুরু করে সে।

ঘটনা প্রসঙ্গে সুবীরবাবু সংবাদমাধ্যমকে বলেন, প্রতিবছরই তাদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়, থাকে পানীয় জলের জোগানও। হঠাৎই যখন খবর আসে একটি মেয়ে অ্যাডমিট ফেলে চলে এসেছে। তখন তাকে পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা করতে বলে সহকর্মীদের নিয়ে তিনি নিজেই পৌঁছে যান ছাত্রীর বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট সংগ্রহ করে তা সময়ের মধ্যেই পৌঁছে দেন স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। তাঁর এই ধরনের মানবিক কাজে খুশি উপস্থিত সমস্ত অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...