Saturday, June 20, 2026

ফোনে সাইবার হা*না! সাবধানবাণী মন্ত্রী বাবুলের

Date:

Share post:

রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ফোনে এবার সাইবার হানা (Cyber Attack)। শুক্রবার আচমকাই হ্যাক করা হল মন্ত্রীর মোবাইল। এদিন হোয়াটসঅ্যাপে (Whatsapp) স্ট্যাটাস দিয়ে নিজেই একথা জানিয়েছেন বাবুল। সঙ্গে তাঁর ফোনে আসা মেসেজটিও শেয়ার করেন তিনি। এদিন বাবুল জানান, তাঁর হোয়াটস অ্যাপে এদিন একটি লিঙ্ক পাঠানো হয় এবং তারপরই হ্যাক হয়ে যায় ফোন। পাশাপাশি বাবুল জানিয়েছেন, সবাই এই বিষয়ে সাবধান হোন।

এদিন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, “আমার কাছে একটা লিঙ্ক এসেছিল। আর সেটা ক্লিক করতেই দেখা যায় ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওই লিঙ্ক বন্ধ করতে গিয়ে দেখি আমার হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট লিস্টে থাকা ১৫০-২০০ জনের হোয়াটসঅ্যাপে ওই লিঙ্ক চলে গিয়েছে। কিছু গন্ডগোল হচ্ছে বুঝতে পেরেই আমি ফোন সুইচ অফ করে দিই। এরপর ফোন রিসেট করে তবেই তা পুনরায় চালু করি”।

তবে বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বাবুল। ইতিমধ্যে তিনি বিষয়টি নিয়ে কয়েকজন পুলিশ আধিকারিকের সঙ্গে পরামর্শ করেছেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, সাইবার হানার ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসে একাধিক সাইবার অপরাধের ঘটনা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইউটিউবের মতো একাধিক জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় বেশ চিন্তিত রাজনৈতিক মহল।

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...