Saturday, June 20, 2026

মেঘালয়ে ভোটপরবর্তী হিংসায় মৃত ১, সরকার গড়তে রাজ্যপাল সাক্ষাতে কনরাড

Date:

Share post:

ভোটপর্ব মিটতেই হিংসায় উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়(Meghalaya)। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে বিজেপির(BJP) হাত ধরে সরকার গড়ার আর্জি জানিয়ে শুক্রবার মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহানের(Fagu Chowhan) সঙ্গে সাক্ষাত করেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা(Conrad Sangma)। প্রথা মেনে রাজ্যপালের(Governor) কাছে ইস্তফাপত্রও জমা দেন তিনি।

জানা গিয়েছে, নির্বাচনী ফলপ্রকাশের পর মেঘালয়ের পূর্ব-পশ্চিম খাসি হিলসের মারিয়াং বিধানসভা কেন্দ্র, পূর্ব খাসি হিলসের শেলা এবং পশ্চিম জয়ন্তিয়া হিলসের মোকাইয়াও কেন্দ্রে ব্যাপক হিংসার খবর পাওয়া গিয়েছে। এই এলাকাগুলিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। মারিয়াং এলাকায় ডেপুটি কমিশনারের দফতরে সামনে রাখা একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষভকারীরা। পশ্চিম জয়ন্তিয়া হিলস এলাকায় কার্ফু জারি করা হয়েছে। অন্যদিকে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সর্বোচ্চ আসন নিয়ে বিজেপির হাত ধরে শুক্রবার রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে সাক্ষাত করেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সরকার গড়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে কনরাড জানান, বিজেপির ২ জন বিধায়ক এবং বাঘমারার নির্দল বিধায়ক তাঁকে সমর্থন করতে রাজি আছেন।

এদিন বেশ কয়েক জন এনপিপি বিধায়ক, বিজেপির ২ বিধায়ক এবং এক নির্দল বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কনরাড। যদিও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে আরও ২ বিধায়কের সমর্থন প্রয়োজন কনরাডের। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই সমর্থন চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনপিপি নেতা কনরাড। বিজেপি সূত্রের খবর, শাহের তরফে সাংমাকে নাকি এই মর্মে আশ্বাস দেওয়া হয় যে, আরও এক বার সাংমাকেই মুখ্যমন্ত্রী দেখতে চায় কেন্দ্রের শাসকদল।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...