Thursday, May 28, 2026

মিলিটাও’র আত্মঘাতী গোল, কোপা দেল রে-র সেমিফাইনালের প্ৰথম পর্বে বার্সার কাছে হার রিয়ালের

Date:

Share post:

জমজমাট এল-ক্লাসিকো। বৃহস্পতিবার রাতে কোপা দেল রে-র সেমিফাইনালের প্ৰথম পর্বে বার্সেলোনার কাছে হারে গেল রিয়াল মাদ্রিদ। মিলিটাওয়ের আত্মঘাতী গোলে বার্সার কাছে ১-০ গোলে হারল রিয়াল। ম‍্যাচে বার্সার হয়ে পেদ্রি, রবার্ট লেওয়ানডস্কি, ডেম্বেলে না থাকলেও ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যূতে নিজেদের মেলে ধরতে ব‍্যর্থ হন লুকা মদ্রিচ, করিম বেঞ্জিমারা।

ম্যাচে এদিন শুরুতে আক্রমণ প্রতি আক্রমণে ঝাঁপায় দু’দল। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ২৬ মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে মিলিটাও নিজেদের জালেই বল জড়িয়ে দেন। প্ৰথমে গোল অফসাইডের জন্য বাতিল হলেও রিভিউয়ে গোল হিসাবে বিবেচিত হন। এরপর প্রথমার্ধে কোন দলই আর সুযোগ করতে পারেনি। ম‍্যাচের ৭৪ মিনিটে কেসিচ বার্সার হয়ে প্রায় দ্বিতীয় গোল করে গিয়েছিলেন। তবে কেসিচের বার্সা সতীর্থ আনসু ফাতির পায়ে লেগে বল দিক পরিবর্তন করে। যার ফলে খেলা শেষ হয় ১-০ ভাবেই।

লা লিগায় আলমেইরার কাছে ০-১ হেরে খেলতে নেমেছিল বার্সা। ম‍্যাচে এদিন একাধিক তারকাকে চোট-আঘাতের জন্য পাননি কোচ জাভি। পেদ্রি, রবার্ট লেওয়ানডস্কি, ডেমবেলে যেমন খেলেননি, তেমনই সেন্ট্রাল ব্যাক আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেনকেও পাওয়া যায়নি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদও চোটের জন্য পায়নি সেন্ট্রাল ব্যাক ডেভিড আলাবা এবং লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডিকে। রড্রিগো দলে ফিরলেও একাদশে জায়গা পাননি।

এদিকে ম‍্যাচ হারলেও ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘‘আমরা জিততে না পারলেও ভাল ফুটবল খেলেছি। সেটা আমাদের পরের পর্যায়ে ভাল খেলতে আত্মবিশ্বাস জোগাবে। বার্সেলোনাকে স্বাধীন ভাবে খেলতে দিইনি। কিন্তু ভাগ্য খারাপ থাকায় জিততে পারিনি।”

আরও পড়ুন:বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা, ভারতকে পৌঁছাতে জিততেই হবে চতুর্থ টেস্ট

 

 

Related articles

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...