Friday, June 19, 2026

‘জলুবাবুর প্রয়াণ রাজনীতির জগতে এক বড় ক্ষতি’, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতায় নিজের বাড়িতে শেষনিশ্বাঃস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন,”জলুবাবুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন,”বিশিষ্ট রাজনীতিবিদ, প্রথিতযশা ব্যারিস্টার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু)-এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯০ বছর।

কৃষ্ণনগরের সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় কেন্দ্রীয় সার ও রসায়ন এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার আগে তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন।দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতির জগতে এক বড়ো ক্ষতি।আমি সত্যব্রত মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...