Monday, June 1, 2026

আগামিকাল প্লে-অফের ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ ওড়িশা এফসি, জয় লক্ষ‍্য জুয়ানের

Date:

Share post:

আগামিকাল যুবভারতীতে আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশাকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে জুয়ান ফেরান্দোর দল। শনিবারের ম‍্যাচের আগের দিন শুক্রবার অনুশীলনের আগে দল নিয়ে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চলল রুদ্ধদ্বার বৈঠক। ফুটবলারদের নিয়ে ক্লাস চলে স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর। প্রায় পনেরো মিনিট বৈঠক হয়।

ডার্বি জিতে ঘরের মাঠে প্লে-অফ খেলতে নামছে এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতীতে ওড়িশাকে হারালে আইএসএল সেমিফাইনাল নিশ্চিত করবে সবুজ-মেরুন ব্রিগেড। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হালকা মেজাজে থেকে চাপমুক্ত থাকতে চাইছে দল। এদিন অনুশীলনে বেশি পেনাল্টি মারতে দেখা গিয়েছে মনবীরদের। তবে কি ম‍্যাচ টাইব্রেকারে নেওয়ার পরিকল্পনা জুয়ানের? না, অনুশীলনে পেনাল্টি মারতে দেখা গেলেও ম্যাচ টাইব্রেকারে যেতে দিতে চায় না সবুজ-মেরুন শিবির।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কোচ জুয়ান বললেন, ‘‘আমাদের সেমিফাইনালে যেতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে ম্যাচ নিজেদের দখলে রাখতে হবে। আমরা ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে চাই। অতিরিক্ত সময়, টাইব্রেকার নিয়ে ভাবতে চাই না।”

লিগ পর্বে দু’বারই ওড়িশার বিরুদ্ধে অপরাজিত মোহনবাগান। একবার জিতেছে দল। একবার ড্র। তবু প্রতিপক্ষ দলে দিয়েগো মরিসিও, পেদ্রো মার্টিনের মতো ফুটবলার থাকায় প্রতিপক্ষকে বাগান কোচের। প্রতিপক্ষকে নিয়ে জুয়ান বললেন, “ওড়িশা ভাল দল। ওদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি। বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেই তিন পয়েন্ট পেতে চাই।”

এদিকে গ্লেন মার্টিন্স ছাড়া দলে সেভাবে কারও চোট-আঘাত নেই। তবু ম্যাচের দিন সকালে সকলের চূড়ান্ত ফিটনেস দেখেই প্রথম একাদশ চূড়ান্ত করবেন জুয়ান। ম্যাচের আগের দিন রিহ্যাব করেন গ্লেন। এক্ষেত্রে গোয়ান ফুটবলার খেলতে না পারলে পুঁইতিয়া শুরু করতে পারেন।

আরও পড়ুন:ইন্দোর পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিল আইসিসি

 

 

 

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...