Friday, April 3, 2026

৩৫ বছর পর ফের একছাদের তলায় নতুন সংসার পাতছেন ববিতা-রণধীর কাপূর

Date:

Share post:

বাস্তব হলেও তাঁদের জীবনেটা অনেকটা চিত্রনাট্যের মত।পর্দায় দর্শকরা এরকম গল্প আগে দেখলেও বাস্তবে কাপূর পরিবারের ববিতা কাপূর ও রণধীর কাপূরের জীবনটা অনেকটা সিনেমার মতোই।

আরও পড়ুন:Entertainment : বসন্তে ‘সাদা কালা’ ছন্দে চঞ্চল নচি !

সত্তর দশকের সফল অভিনেতা রণধীর। ববিতাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন সে কালে। তবে বর্তমানে তাঁদের আরও একটি পরিচয় আছে। তাঁরা হলেন করিশ্মা কপূর এবং করিনা কপূর খানের বাবা-মা।বিয়ে হলেও ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি।তবে এক ছাদের তলায় একসঙ্গে থাকেননি।

আশির দশকের শেষ দিকে আরকে বাংলো থেকে বেরিয়ে আসেন ববিতা। তাঁরা আলাদা থাকলেও কপূর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এত দিন পালন করে এসেছেন ববিতা। করিশ্মা এবং করিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। তাঁরা এখন দু’জনেই বলিপাড়ার সফল অভিনেত্রী। করিনা দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন। করিশ্মার দুই ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে।
তবে, ৩৫ বছর আলাদা থাকার পর ফের এক ছাদের তলায় নতুন সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন ববিতা এবং রণধীর।যদিও এখন থেকে বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে গত সাতমাস ধরেই একসঙ্গে রয়েছেন তাঁরা।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...