Tuesday, June 23, 2026

ফাটল টালার পাইপ, ব্যহত কেএমসি-এর জল পরিষেবা !

Date:

Share post:

শনিবার সকালে ফাটল টালা ট্যাঙ্কের (Tala Tank) জলের পাইপ। ব্যহত বিস্তীর্ণ অঞ্চলের জল পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ মেরামতির কাজ শুরু করেন পুরসভার (KMC)কর্মীরা। সকাল ১০ নাগাদ হঠাৎ টালা ট্যাঙ্কের নীচে লোহার বাইপাস লাইনে জয়েন্টের একাংশ ভেঙে যায়। হুহু করে জল বেরোতে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুরসভার ইঞ্জিনিয়াররা।

টালা পাম্পিং স্টেশন (Tala Pumping Station) থেকে প্রায় ৪০ ফুট উঁচু থেকে জল উপচে পড়তে থাকে পার্শ্ববর্তী রাস্তায়। বন্ধ হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ। ছুটে আসেন ভারপ্রাপ্ত আধিকারিকরা। কলকাতা পুরসভার (KMC) ১ নম্বর ও ২ নম্বর বরোর একাধিক ওয়ার্ডে বন্ধ করে দেওয়া হয় জল সরবরাহ। পুরসভা সূত্রে খবর পাইপ পুরনো হয়ে যাওয়ায় জলের বেগ সামলাতে পারে নি। মেরামতির সময় পাইপ বদল করে দেওয়া হয়েছে বলে খবর। বিকেলের দিকে স্বাভাবিক হয় জল পরিষেবা।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...