Wednesday, June 3, 2026

কথা বলার স্বাধীনতা থাক কু*কথার নয়, রোদ্দুর রায়ের সঙ্গে কৌস্তভের তুলনা টানলেন শশী

Date:

Share post:

“কথা বলার স্বাধীনতা সবার আছে ৷ তা বলে কুকথা বলার স্বাধীনতা নেই৷ টিভি চ্যানেলে বসে শালীনতার সীমা ছাড়িয়েছেন। আমরা মনে করি রোদ্দুর রায় আর কৌস্তভ বাগচীর (Kaustav bagchi)সমান অপরাধ করেছে। আইনি ব্যবস্থা বলছেন? একজন মহিলার বিরুদ্ধে কুকথা বলেছেন তাই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জিরোকে হিরো বানানোর চেষ্টা করিনি আমরা”, আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতার নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গ্রেফতার হলেও কয়েক ঘন্টার মধ্যেই জামিন পান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কিন্তু কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। মহিলা বিদ্বেষী কথা যারা বলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করলেন শশী পাঁজা।

শনিবার তৃণমূল ভবনে সাংবাদি থেকে শশী পাঁজা বলেন, “বার বার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত নেমে এসেছে। তাঁর নিজের কোনও পরিবার নেই। এই রাজ্য, এই দেশ তাঁর পরিবার। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়? এখনও চক্রান্ত চলছে দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যারা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা ভোট দেননি তাদের সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেউ তাঁকে মা হিসেবে দেখেন, কেউ অভিভাবক হিসেবে দেখেন, কেউ দিদি হিসেবে বা কেউ মেয়ে হিসেবে দেখেন। আজ তারা সবাই মর্মাহত। দেখলাম একজন লোক বিভিন্ন চ্যানেলে গেল ও বিভিন্ন মাধ্যমে লজ্জাজনক মন্তব্য করল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। ওই কথা শুনে সবাই বলছেন তারা সবাই লজ্জিত।”

শশী পাঁজা আরও সংযোজন, “দেশে মহিলাদের ক্ষমতায়ন কেউ যদি করে থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে কন্যাশ্রী দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় সেই রাজ্যে মহিলাদের আজ ওইসব মন্তব্য শুনে কী মনে হবে বলুন তো? কৌস্তভ বাগচীর মন্তব্যে প্রত্যেকে মর্মাহত। গোটা ঘটনায় আমরা ভীষণ ভাবে লজ্জিত ৷ মহিলাদের ক্ষমতায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার ভেবে দেখুন মহিলাদের অনুভূতি। যিনি মহিলাদের জন্য এত কাজ করলেন, তাকে কি কথা শুনতে হল!”

অতীত মনে করিয়ে দিয়ে শশী পাঁজা বলেন, “একটু পিছিয়ে যান, জ্যোতি বসু বা বাম নেতাদের সম্পর্কে বিরোধীরা বা কেউ কিছু কথা বলতো তাহলে খালের কাছে তাদের দেহ পড়ে থাকত। পরিবর্তনটা কি জানেন? গণতন্ত্র যা বলে, আইন যা বলে সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। আমরা ওঁকে মা হিসেবে দেখি। মায়ের অপমান আমরা সহ্য করব না।”

কৌস্তভকে খোঁচা দিয়ে শশী পাঁজা বলেন, “ওই রাজনৈতিক কর্মী যে দল থেকে এসেছেন তার শীর্ষে মহিলারাও আছেন। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি ওই নেতার বক্তব্য সমর্থন করেন? স্মৃতি ইরানি যখন সোনিয়া গান্ধীকে আক্রমণ করেন, তখন প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস। তাই জামিন পাওয়ার পরে ওর ক্ষমা চাওয়া উচিত। তিনি এআইসিসি’তে সুযোগ পাননি বলে, তিনি এভাবে ফ্রাস্টেশন ওগরাবেন সেটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উনি অশ্রাব্য মন্তব্য করেছেন তা ক্ষমার যোগ্য নয়। বিন্দুমাত্র গ্লানি থাকলে ক্ষমা চেয়ে নিন।”

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...