Saturday, April 4, 2026

অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে বাড়ছে ধোঁ*য়াশা !

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) । পাশাপাশি গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বীরভূমের নেতাকে আদালতে ভুল তথ্য দেয়ার অভিযোগে ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর (Vivek Chowdhury) ডিভিশন বেঞ্চ। কিন্তু শনিবারের পর রবিবার অনুব্রতর দিল্লি (Delhi)যাত্রা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

ইডি সূত্রে খবর আজ রবিবার সকাল থেকে আসানসোল জেলে কোনও তৎপরতা চোখে পড়েনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা বলছেন হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। কিন্তু এখনও নাকি আসানসোল জেলের তরফে কোনও জবাব মেলেনি। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে জানানো হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি বলেই অভিযোগ উঠছে।  এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে ফের সংসার তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...