Wednesday, April 8, 2026

বঙ্গে হাত-পদ্মের গলাগলি, ধর্মতলায় একমঞ্চে কৌস্তভ-রাহুল

Date:

Share post:

‘সমঝোতা’র মুখ আবডালে রেখে দিল্লির মঞ্চে বিজেপি(BJP) ‘বিরোধিতা’ বজায় রেখেছে কংগ্রেস(Congress)। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেসের সমঝোতার মুখোস পড়ল খসে। বেরিয়ে এল হাত-পদ্মের গলাগলির ছবি। বাংলায় তৃণমূল বিরধিতায় একমঞ্চে সুর চড়াতে দেখা গেল কংগ্রেস ও বিজেপিকে। রবিবার ডিএ আন্দোলনের মঞ্চকে হাতিয়ার করে একমঞ্চে এক সারিতে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি রাহুল সিনহা এবং আপাতত খবরের শিরোনামে থাকা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ধর্মতলার এই ছবি দেখে তাজ্জব রাজনীতির অতিবড় বিশেষজ্ঞরাও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপি ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

এদিন ধর্মতলার মঞ্চ থেকে কৌস্তভকে বলতে শোনা যায়, রাজ্যসরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই অথচ খেলা মেলা উতসবের জন্য সরকারের টাকার অভাব নেই। এরপর সুর চড়িয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকতে হলে সরকারি কর্মীদের ডিএ দিতেই হব। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কৌস্তব বাগচীকে চেনেন না এমনি এমনি ন্যাড়া হইনি। মমতাকে উৎখাত করে তবেই ছাড়ব।” একইসুরে ওই মঞ্চ থেকেই শাসকদলকে আক্রমণ শানাতে দেখা যায় বিজেপি নেতা রাহুল সিনহাকেও। এই ঘটনায় বিজেপি ও কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, কৌস্তভ বাগচী নিজেকে হিরো ভাবতে শুরু করেছেন। তবে তৃণমূলের বিরুদ্ধে যেতে গিয়ে নিজেদের নীতি আদর্শ ভুলে বিজেপি কংগ্রেস আজ একমঞ্চে এসেছে। বাম-বিজেপি-কংগ্রেস সব এক হয়ে গিয়েছে।

এর পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির দুই ভাই সিপিএম ও কংগ্রেস। এখানে এরা প্রতিপদে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে। বিজেপি এখানে ঢুকতে পারছে না তাই ওদের এজেন্ট হিসেবে কংগ্রেস ও সিপিএমকে এখানে ওখানে কাজ করাচ্ছে। কংগ্রেস এখন বিজেপির ‘বি’ টিম। শুধু তাই নয় কৌস্তভকে কটাক্ষ করে কুণাল আরও বলেন, উনি যদি রাজনৈতিক কারণে ন্যাড়া হয়ে থাকেন এবং যদি ২৪ সালের নির্বাচনে বিজেপি কম আসন পায় এবং বিকল্প সরকারে কংগ্রেস ও তৃণমূল দুই দল থাকে এবং একে অপরকে সহযোগিতা করে তবে ওর চুলের স্ট্যাইল হবে একদিকে চুল আরেক দিকে ন্যাড়া।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...