Monday, April 6, 2026

অর্ধেক চুল, অর্ধেক ন্যাড়া: ২৪-এ কৌস্তভের চুলের স্টাইল বাতলে দিলেন কুণাল

Date:

Share post:

ন্যাড়া হয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী(Kaustav Bagchi)। যতদিন না রাজ্য থেকে তৃণমূলের(TMC) সরকার সরছে ততদিন মাথায় চুল রাখবেন না তিনি। শুধু তাই নয়, নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে একমঞ্চে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়েছে কংগ্রেস। তবে রাজনীতিতে অধিক আবেগতাড়িত হয়ে প্রচারের আলো পেতে কংগ্রেস নেতা কৌস্তভ ন্যাড়া হলেও ভবিষ্যতে তাঁর চুলের স্ট্যাইল কোন পথে যেতে পারে রীতিমতো কটাক্ষ করে তার খানিক আভাস দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)।

রবিবার ডিএ আন্দোলনের মঞ্চকে হাতিয়ার করে একমঞ্চে এক সারিতে বসতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি রাহুল সিনহা এবং আপাতত খবরের শিরোনামে থাকা কংগ্রেস নেতা কৌস্তব বাগচীকে। এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি ‘সমঝোতা’র মুখ আবডালে রেখে দিল্লির মঞ্চে এতদিন বিজেপি(BJP) ‘বিরোধিতা’ বজায় রেখেছে কংগ্রেস(Congress)। এবার বাংলার এই দুই দলের আসল ছবিটা স্পষ্ট হয়ে গেল। এপ্রসঙ্গে রবিবার বিজেপি ও কংগ্রেসকে একহাত নিয়ে কড়া সুরে কুণাল ঘোষ বলেন, “বিজেপির দুই ভাই সিপিএম ও কংগ্রেস। বাংলায় ওরা প্রতিপদে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে। বিজেপি এখানে ঢুকতে পারছে না, তাই ওদের এজেন্ট কংগ্রেস ও সিপিএমকে দিয়ে এখানে ওখানে কাজ করাচ্ছে। কংগ্রেস এখন বিজেপির ‘বি’ টিম।”

শুধু তাই নয় কৌস্তভের ন্যাড়া হওয়ার বিষয়টিকে রীতিমতো কটাক্ষ করে কুণাল ঘোষ আরও বলেন, “উনি যদি রাজনৈতিক কারণে ন্যাড়া হয়ে থাকেন, সেটা ভালো। এতে কিন্তু খরচ খানিক বাড়বে, কারণ চুল বাড়লে আবার চুল পরিস্কার করতে হবে। তবে যদি ২৪ সালের নির্বাচনে বিজেপি কম আসন পায় এবং বিকল্প সরকারে কংগ্রেস ও তৃণমূল দুই দল থাকে এবং একে অপরকে সহযোগিতা করে? তবে ওর চুলের স্ট্যাইল হবে একদিকে চুল, আরেক দিকে ন্যাড়া।”

আরও পড়ুন- CAA যেন ‘কুমিরের ছানা’: পঞ্চায়েতের আগে ফের নাগরিকত্বের সুর শান্তনুর মুখে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...