Wednesday, June 24, 2026

আই লাভ মণীশ সিসোদিয়া: দিল্লির স্কুলে পোস্টার পড়তেই সক্রিয় পুলিশ, মামলা দায়ের

Date:

Share post:

মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে সিবিআই হেফাজতে(CBI Coustody) রয়েছেন দিল্লির সদ্য প্রাক্তন মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। এই পরিস্থিতির মাঝেই দিল্লির স্কুলে(Delhi School) দেখা গেল ব্যানার যেখানে লেখা ‘আই লাভ মণীশ সিসোদিয়া’। এই ব্যানারকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ(Delhi Police)।

জানা গিয়েছে, ওই ব্যানার চোখে পড়ার পরই তা সরিয়ে নেয় পুলিশ। দাবি করা হয়েছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তা সরানো হয়েছে। এবং গোটা ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, “গত শুক্রবার সকাল আটটা-সাড়ে আটটা নাগাদ কয়েকজন আপ কর্মী এসে শাস্ত্রী পার্কের সরকারি একটি স্কুলে গেটের সামনে ব্যানার টাঙিয়ে দেন। সেখানে লেখা ছিল ‘আই লাভ মণীশ সিসোদিয়া’। আমরা এর প্রতিবাদ জানিয়ে বলি, এটা শিক্ষার মন্দির। একে রাজনীতি থেকে দূরে রাখুন।”

উল্লেখ্য, শনিবার সিসোদিয়াকে আবগারি নীতি মামলায় আদালতে তোলা হলে জামিনের আবেদন জানান সিসোদিয়ার আইনজীবী। তবে পাল্টা সিবিআইয়ের তরফে ৩ দিনের হেফাজত চাওয়া হয়। সিবিআইয়ের দাবি আংশিক মেনে সিসোদিয়াকে ২ দিনের হেফাজত দেন দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...