Saturday, June 20, 2026

Kolkata: বন্ধ ফ্ল্যাটে ভ*য়াবহ আ*গুন! ম*র্মান্তিক পরিণতি একাধিক পোষ্যের

Date:

Share post:

ফ্ল্যাটের (Flat) তালা বন্ধ। কিন্তু সেই ঘরেই আচমকা আগুন লাগার ঘটনায় মৃত্যু হল একাধিক পোষ্যের (Cattle)। ঘরে থাকার মধ্যে ছিল শুধু ১টি বিড়াল ও ৮টি কুকুর। আর শনিবার গভীর রাতে ওই ফ্ল্যাটের পোষ্যদের চিৎকারেই ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাড়ির বাইরে বেরিয়ে এসে সকলে দেখেন বন্ধ ফ্ল্যাটে দাউদাউ করে আগুন (Fire Broke Out) জ্বলছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের (Naktala) এক আবাসনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রতিবেশীদের কথায়, বন্ধ ঘরের জালনা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টা শেষে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দমকলকর্মীরা দেখেন আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই ফ্ল্যাটের পোষ্যদের। কিন্তু আচমকা কেন এমন ঘটনা ঘটল? স্থানীয়রা এই ঘটনার পিছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাঁদের কথায়, এই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে গত বছর সারমেয়দের খাবারে বিষ মিশিয়ে মারার অভিযোগ উঠেছিল। এই অগ্নিকাণ্ডের পিছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে।

স্থানীয়দের আরও অভিযোগ, ওই ফ্ল্যাটের মধ্যে কুকুর, বিড়ালদের খাঁচাবন্দি করে রাখা হত। খাবারও ঠিকমতো দেওয়া হত না। অবহেলা করা হত। যদিও ফ্ল্যাট মালিক সে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, কী কারণে আগুন লাগল তিনি নিজেও বুঝতে পারছেন না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ।

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...