Tuesday, March 31, 2026

মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম‍্যাচে দাপুটে জয় মুম্বইয়ের, একাধিক রেকর্ড হরমনপ্রীতদের

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। প্রথম ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস। সেই ম‍্যাচে দাপুটে জয় পায় হরমনপ্রীত কৌরের দল। গুজরাতকে ১৪৩ রানে হারায় তারা। আর এই জয় পেতেই একাধিক নজির গড়ে মুম্বই। এর মধ্যে অন্যতম হল সব থেকে বড় ব্যবধানে জয়। এর আগে মহিলাদের টি-২০ ক্রিকেটে কোনও দল এত রানে জিততে পারেনি। এমনকি ভেঙে দিয়ে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডও।

মহিলাদের টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে মুম্বই ইন্ডিয়ান্স।মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাতকে হরমনপ্রীতরা হারিয়েছেন ১৪৩ রানে। যা মহিলাদের টি-২০ ক্রিকেটের নতুন রেকর্ড। এর আগে মহিলাদের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যবধানের জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ওয়েলিংটনের মহিলাদলের দখলে। ২০২১ সালে তারা ওটাগোকে হারিয়েছিল ১২২ রানে।

শুধু তাই নয়, হরমনপ্রীতদের ১৪৩ রানে জয় ছাপিয়ে গেল আইপিএলে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের নজিরকেও। ২০০৮ সালে প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ১৪০ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। উল্লেখ্য কেকেআর এবং আরসিবির সেই ম্যাচও ছিল পুরুষদের আইপিএলের সর্বপ্রথম ম্যাচ।

আরও পড়ুন:আইএসএল-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান, ম‍্যাচ জিতেও মন খারান জুয়ানের


 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...