Friday, June 26, 2026

দোলের আগে চিকেন ২৭৫ টাকা কেজি! কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের

Date:

Share post:

ভাবতে পারেন মুরগির মাংস ২৭৫ টাকা কেজি! পাঁঠার মাংস ৮০০ পেরিয়ে ৯০০ -র ঘরে! দোলের বাজারে এ ভাবেই আকাশ ছোঁয়া মাংসের দাম।

গত কয়েক মাস মাংসের দর সামান্য কম ছিল। ফলে সামান্য হলেও রেহাই পেয়েছিল মানুষ। মুরগির মাংসের দাম ছিল ২০০ টাকার কম-বেশি। কিন্তু সে সুখ বেশি দিন স্থায়ী হল না। আচমকাই তা বেড়ে গেল কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা।

গত সপ্তাহ থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী মাংসের দাম। কলকাতায় বাজারভেদে মুরগি বিকোচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিতে।দোলের জন্য দাম আরও কিছুটা বেড়েছে ।
ব‌্যবসায়ীরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি-মার্চ মাসে মুরগির উপর ভাইরাসের আক্রমণ হয়। ফলে ৩০-৪০ শতাংশ মুরগি মারা যায়। তারই প্রভাব পড়ে বাজারে। দাম বাড়ে এই সময়। তাছাড়া বিয়ের মরশুম তো রয়েছে। আর এখন দোল-হোলি। এ ছাড়াও বাংলায় উৎপাদিত মুরগির মাংস এখন পাড়ি দিচ্ছে অসম, বিহার, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সেখানেও উৎসবের ফলে চাহিদা বেড়েছে। সেই হিসাবে দামটা একটু চড়াই থাকবে কিছুদিন।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৯-১৪৪ টাকা আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৩৮-১৪৪ টাকা।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৪২-১৪৮ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।

ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক সময়ে খাবারের দাম ব্যাপক বৃদ্ধি পেতেই যাবতীয় হিসাব বদলে গিয়েছে। আর তার উপর রয়েছে এই ভাইরাসের হানা। ফলে জোগানেও ঘাটতি রয়েছে। একই সঙ্গে মড়ার উপর খাড়ার ঘা জ্বালানির দামবৃদ্ধি।

 

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...