Saturday, April 4, 2026

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই হানায় চাপানউতোর তুঙ্গে

Date:

Share post:

রেলের ক্যাটারিং আইআরসিটিসি দুর্নীতির মামলাতেই আরজেডি প্রধান লাল প্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানা দিল সিবিআই।

যদিও আগামী ১৫ মার্চ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে রাবড়িদেবীকে। তার আগেই সিবিআই হানা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
আইআরসিটিসি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে অভিযুক্তদের নামের তালিকা দিয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে চার্জশিট পেশ করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেই চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চ আইআরসিটিসি দুর্নীতি মামলায় মোট ১৪ জনকে তলব করেছে দিল্লি আদালত। সেই তালিকার ভিত্তিতেই লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীকে তলব করা হয়েছে বলে আদালত সূত্রের জানা গিয়েছে। তবে শুধু লালু-দম্পতি নন, ১৪ জনের তালিকায় লালু-কন্যা মিসা ভারতীরও নাম রয়েছে।
রাবড়িদেবীর বাড়িতে আচমকা হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ব্যক্তিগত সহায়কের বাড়িতেও অভিযান চালাচ্ছে সিবিআই। আজকের দিনে এই অভিযান ফের কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে নীতীশ-তেজস্বীর নবনির্বাচিত সরকারের বিহার বিধানসভায় শক্তিপরীক্ষা চলছে। স্বভাবতই আরজেডি-র তরফে এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে কটাক্ষ করা হয়েছে।
রাবড়ি দেবী বলেছেন, ‘ আমাদের ভয় দেখাতে সিবিআই-ইডিকে কাজে লাগানো হচ্ছে’।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...