Wednesday, June 24, 2026

শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানই লক্ষ্য! শীঘ্রই নয়া আইন প্রণয়নের পরিকল্পনা ব্রিটেনের

Date:

Share post:

শরণার্থী সমস্যার (Illegal Migrants) স্থায়ী সমাধান চায় ব্রিটেনবাসী। আর সেই সমস্যার সমাধান করতেই এবার নতুন আইন প্রণয়ন করতে চলেছে ব্রিটেন সরকার। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ও স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান (Suella Breverman) সাফ জানিয়ে দিয়েছেন, অনেক হয়েছে। বেআইনিভাবে এবার ব্রিটেনে ঢুকলেও সেদেশে থাকতে পারবেন না শরণার্থীরা। আগামী সপ্তাহেই আসতে পারে নয়া আইন। গত বছরেই প্রায় ৪৫ হাজার শরণার্থী বেআইনিভাবে ইংলিশ চ্যানেল (English Channel) পেরিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে।

তবে এদিন স্বরাষ্ট্র সচিব ব্রেভারম্যান একেবারে পরিষ্কারভাবে জানিয়েছেন, অনেক হয়েছে। এবার ব্রিটিশ জনগণ এর স্থায়ী সমাধান চায়। আমাদের দ্রুত বেআইনি ওই বোটগুলিকে থামাতে হবে। উল্লেখ্য, গত দু’বছরে ইংলিশ চ্যানেল উপকূলে শরণার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সূত্রের খবর, নয়া আইন মোতাবেক শরণার্থী বোঝাই নৌকাগুলিকে ব্রিটিশ সীমানা পেরিয়ে ঢোকার অনুমতিই দেওয়া হবে না। তবে নিজেদের দেশে ফিরে যেতে হবে না শরণার্থীদের। তৃতীয় কোনও নিরাপদ দেশে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে। তবে কোন দেশে শরণার্থীদের পাঠানো হবে, কীভাবে তাঁরা সেই তৃতীয় দেশে পৌঁছবেন, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে শরণার্থী সমস্যা ঠেকাতে রবিবারই পার্লামেন্টে দাঁড়িয়ে ঋষি বলেন, চিরদিনের জন্য বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতা ব্রিটেনবাসীর উপর শরণার্থীদের ভার চাপিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। এটা দ্রুত বন্ধ করতে হবে। সকলে জেনে রাখুন, ভুল করেও যদি ব্রিটিশ সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে পড়েন, তাহলেও এই দেশে তাঁদের থাকা হবে না।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...